পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদক এবং অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নেত্রকোনার পূর্বধলায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের উদ্যোগে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ক্যারমবোর্ড, ব্যাডমিন্টন সেট, ভলিবল, ক্রিকেট সেট, স্কিপিং রোপসহ মোট ১৩ ধরনের সামগ্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার আহমেদ দর্পন, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান এবং হোগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হীরা মিয়া।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী ও শৃঙ্খলাবোধসম্পন্ন হতে সহায়তা করে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান বলেন, সংসদ সদস্য মানসুরা আলম শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে তাঁর পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।
কাপাশিয়া রোড, পূর্বধলা, নেত্রকোণা।
Email:- shahinalom01911@gmail.com
হেল্পলাইন:- 01750324121