ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। মাহমুদুল হক সেতু এলাকায় আয়োজিত এক কর্মসূচিতে স্থানীয় ওয়ার্ডবাসীর হাতে মশারি তুলে দেওয়া হয়।
ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা এবং মশার কামড় থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দিনের বেলাতেও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রামসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে তা সহায়ক ভূমিকা রাখবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
কাপাশিয়া রোড, পূর্বধলা, নেত্রকোণা।
Email:- shahinalom01911@gmail.com
হেল্পলাইন:- 01750324121