পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা উপজেলা যুবদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান। তিনি নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার, হাজী আবদুল গণি তালুকদার, এম এ মান্নান, শেখ আবদুর রশিদ ও আলহাজ আবু হাসান সোহেল।
এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, আপেল মাহমুদ ডলার, কংকন, জাহাঙ্গীর আলম তালুকদার, শহিদুল ইসলাম খান, শাহজাহান মিয়া, ইশতিয়াক আহমেদ নয়ন, মো. দেলোয়ার হোসেন ও মো. নাঈম খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি উজ্জ্বল মিয়া, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. আনিসুজ্জামান তালুকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের (বিইউবিটি) সহসভাপতি সানজিদ আহমেদ প্রমিক এবং কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিন আহমেদ।
সভায় বক্তারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সার্থক করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এ সময় পূর্বধলা উপজেলা যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।