ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করছে কেসিসি - bhorershomoyonline.com.bd ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করছে কেসিসি

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করছে কেসিসি


মো. আল-মাহফুজ শাওন, খুলনা:

ডেঙ্গুর বিস্তার রোধে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে মশার বংশবিস্তার রোধ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

নগরবাসী ও সিটি কর্পোরেশনের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব হবে। এ জন্য নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।