খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ - bhorershomoyonline.com.bd খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ


মো: আল-মাহফুজ শাওন, খুলনা

ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের সুরক্ষায় খুলনায় ১০০টি মশারি বিতরণ করা হয়েছে। নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ মা-বোনদের মধ্যে এসব মশারি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এডিস মশার বিস্তার থেকে সুরক্ষিত থাকতে মশারি ব্যবহারের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল কমানো সম্ভব।

আয়োজকদের মতে, মশারি বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা শায়লা আজীমের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রম পরিচালিত হয়। তিনি নাহিয়ান ফাউন্ডেশন অব ইউএসএ, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নাহিয়ান যুব ও মহিলা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন তাহেরা সুলতানা রত্না। তিনি ১০ নম্বর ওয়ার্ড বিএনপি, খালিশপুর থানা, খুলনা মহানগরের সদস্য এবং খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা আসন-৩ (৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর পদপ্রার্থী।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।