সেনবাগে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - bhorershomoyonline.com.bd সেনবাগে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












সেনবাগে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মো. সুমন (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ৮ নম্বর বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারসংলগ্ন একটি বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন ফকিরহাট বাজারসংলগ্ন সদাগর বাড়ির বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে সুমনের কোনো খোঁজ পাচ্ছিলেন না তাঁর প্রতিবেশী ও স্বজনেরা। শনিবার বিকেলে তাঁর বাড়ির আশপাশে পচা গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তাঁর মরদেহ দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে।

প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হলেও সুমনের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।