কিশোরগঞ্জে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন - bhorershomoyonline.com.bd কিশোরগঞ্জে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












কিশোরগঞ্জে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন


শাহানুর ইসলাম শাহীন, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, কিশোরগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মনিটরের মাধ্যমে শিশুদের জন্য বিভিন্ন শিক্ষণীয় ও জ্ঞানমূলক বিষয়বস্তু প্রদর্শন করা হয়। এসব প্রদর্শনী শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা সিভিল সার্জন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিশু-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিশুদের স্বাভাবিক বিকাশ, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে শিশুদের নৈতিক মূল্যবোধ ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও অন্যান্য পরিবেশনায় অংশ নেয়।