পূর্বধলায় ওসির উদ্যোগে মসজিদে জনসচেতনতামূলক মতবিনিময় - bhorershomoyonline.com.bd পূর্বধলায় ওসির উদ্যোগে মসজিদে জনসচেতনতামূলক মতবিনিময়

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












পূর্বধলায় ওসির উদ্যোগে মসজিদে জনসচেতনতামূলক মতবিনিময়


পূর্বধলায় (নেত্রকোনা) প্রতিনিধি:

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে অপরাধ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে পূর্বধলা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় পবিত্র জুমার নামাজের সময় মুসল্লিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি)।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) পূর্বধলা থানাধীন ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দা জামে মসজিদে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ওসি মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক তুলে ধরে শিশু-কিশোরদের এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি জমিজমা সংক্রান্ত বিরোধে জড়িয়ে সংঘাত ও মামলা-মোকদ্দমায় না জড়ানোর বিষয়ে মুসল্লিদের সতর্ক করেন।

এ সময় শিশুদের পানিতে পড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু রোধে অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন, বিকাশসহ মোবাইল আর্থিক সেবার মাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকা এবং পিতা-মাতার প্রতি সদয় ও দায়িত্বশীল আচরণ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ ও সামাজিক সমস্যার বিষয়েও মুসল্লিদের সচেতন করা হয়। একই সঙ্গে অপরাধের তথ্য পুলিশকে জানানো এবং অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মসজিদে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা তৈরির এমন উদ্যোগ জনসাধারণের সঙ্গে পুলিশের দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মতবিনিময়ের সময় মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আনুমানিক ৩০০ থেকে ৩৫০ জন মুসল্লি উপস্থিত ছিলেন।

এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে মাদক, জুয়া, প্রতারণা ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসাধারণকে আরও সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।