শাহ নেয়ামতুল্লাহ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন। - bhorershomoyonline.com.bd শাহ নেয়ামতুল্লাহ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












শাহ নেয়ামতুল্লাহ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন।


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শাহ নেয়ামতুল্লাহ কলেজে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালি শেষে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক মোহা. লতিফুর রহমান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি। এ সময় কলেজের উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলমসহ শিক্ষক, গভর্নিং বডির সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক মোহা. লতিফুর রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সামাজিক ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানান তিনি।

কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি বলেন, শিক্ষাদানের মহান ব্রতকে আরও আধুনিক ও কার্যকর করতে শিক্ষকদের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়া হবে। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত প্রশিক্ষণ, গবেষণামূলক কাজে সম্পৃক্ততা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষকরা যাতে সমাজে তাঁদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিয়ে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য শিক্ষকবান্ধব প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

আলোচনায় কলেজের শিক্ষকরা বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু পাঠ্যবিষয়ভিত্তিক জ্ঞান অর্জন নয়; শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশও এর গুরুত্বপূর্ণ অংশ। উন্নত শিক্ষণ পদ্ধতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে একটি আদর্শ শিক্ষাঙ্গন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের শেষে অধ্যক্ষ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ শিক্ষা ও জ্ঞানচর্চায় আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।