ডুমুরিয়ায় ৪৫ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার - bhorershomoyonline.com.bd ডুমুরিয়ায় ৪৫ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












ডুমুরিয়ায় ৪৫ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার


মো. আল-মাহফুজ শাওন, খুলনা

খুলনার ডুমুরিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাগুরখালী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. শামীম হাওলাদার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মাগুরখালী গ্রামের তালতলা ব্রিজের পূর্ব পাশে তিন রাস্তার মোড়ে পাকা সড়কের ওপর থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।