নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - bhorershomoyonline.com.bd নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


শহিদুল ইসলাম, প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির নানিয়ারচরে মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির নির্দেশনায় দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের মেজর শেখ মোহাম্মদ নাঈম। এ সময় লেফটেন্যান্ট শোয়াইব রহমান সাবিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের দক্ষ, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের উন্নয়ন, শিক্ষার প্রসার এবং সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে নানিয়ারচর জোন স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করে যাবে।

অনুষ্ঠানে তিনি শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের প্রশংসা করেন। শিক্ষার মানোন্নয়নে তাঁদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকেরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। তাঁদের নিরলস প্রচেষ্টায় শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা সৌজন্য উপহার গ্রহণ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নানিয়ারচর জোনের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।