ফুলপুরে ইউএনও ও এসিল্যান্ডের সঙ্গে সাংবাদিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ - bhorershomoyonline.com.bd ফুলপুরে ইউএনও ও এসিল্যান্ডের সঙ্গে সাংবাদিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












ফুলপুরে ইউএনও ও এসিল্যান্ডের সঙ্গে সাংবাদিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ


মো. শফিকুল ইসলাম, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ফুলপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নবগঠিত উপজেলা কমিটির তালিকা জমা দেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরার কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের নেতারা।

সাক্ষাৎকালে ইউএনও জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির লক্ষ্য, উদ্দেশ্য ও মূল প্রতিপাদ্য সম্পর্কে বিস্তারিত জানতে চান। পাশাপাশি সংবাদ প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও মতামত নিয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

এ সময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে দীর্ঘ সময় মতবিনিময় করেন ইউএনও। উপজেলা প্রশাসনের কার্যক্রম পরিচালনায় সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করে তিনি বলেন, বিভিন্ন প্রয়োজনে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া সম্ভব।

দীর্ঘ সময় ধরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করায় জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ফুলপুর উপজেলা শাখার পক্ষ থেকে ইউএনওকে ধন্যবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সংগঠনের নেতারা ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর কাছে নবগঠিত উপজেলা কমিটির তালিকা জমা দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফয়জুর রহমান, ফুলপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ইব্রাহিম, সাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল রানা, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমদ ফেরদাউস, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।