পূর্বধলয় রৌশনআরা রোড ইযুথ ক্লাবের সভাপতি ফাহাদ, সম্পাদক নূরে আলম শুভ - bhorershomoyonline.com.bd পূর্বধলয় রৌশনআরা রোড ইযুথ ক্লাবের সভাপতি ফাহাদ, সম্পাদক নূরে আলম শুভ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












পূর্বধলয় রৌশনআরা রোড ইযুথ ক্লাবের সভাপতি ফাহাদ, সম্পাদক নূরে আলম শুভ


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় রৌশনআরা রোড ইয়ুথ ক্লাবের কেন্দ্রীয় কমিটিতে ফাহাদ সিদ্দিকী পিয়াসকে সভাপতি এবং নূরে আলম শুভকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ক্লাবের সাধারণ সভায় তাঁদের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে দায়িত্ব প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য উপস্থাপন করতে হবে।

নবনির্বাচিত সভাপতি ফাহাদ সিদ্দিকী পিয়াস বলেন, “আমাদের ক্লাবের মূল লক্ষ্য হলো ঐক্য, শৃঙ্খলা, সমাজসেবা ও যুবসমাজের উন্নয়ন। আমরা সবাই মিলে ক্লাবকে একটি আদর্শ ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। পাশাপাশি রৌশনআরা রোড ইয়ুথ ক্লাবের উদ্যোগে মাদকমুক্ত ক্যাম্পেইন পরিচালনা করতে চাই। এ জন্য সকল সদস্যের সহযোগিতা, সততা ও আন্তরিকতা একান্ত কাম্য।”

উল্লেখ্য, রৌশনআরা রোড ইয়ুথ ক্লাবটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সমাজসেবা ও যুবসমাজের উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।