মো: আল-মাহফুজ শাওন:
খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তিনি আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
জানা গেছে, খুলনায় দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতেই হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।