মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খুলনায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয় যুবশক্তি খুলনা মহানগর শাখা।
আজ আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাঁদের দুর্দিনে পাশে দাঁড়ানোও সামাজিক দায়িত্বের অংশ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
তাঁরা আরও বলেন, মানুষের কল্যাণে জাতীয় যুবশক্তির এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের সময় অনলাইন