গ্রেপ্তারের খবর ঘিরে খুলনার রাজনৈতিক অঙ্গনে আলোচনা, কোন মামলায় গ্রেপ্তার তাৎক্ষণিকভাবে নিশ্চিত নয়
মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার আওয়ামী লীগ নেতা শেখ আলী আকবর টিপুকে রাজধানী ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
আলী আকবর টিপুর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর খুলনার রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তবে তাঁকে কখন, কোন মামলায় এবং কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও গ্রেপ্তারের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
গ্রেপ্তারের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।