পূর্বধলায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা - bhorershomoyonline.com.bd পূর্বধলায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












পূর্বধলায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত সোমবার (১২ অক্টোবর) ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা।

এজাহারে বাদী অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর বৃদ্ধা মায়ের বসতঘরের আশপাশে ঘোরাফেরা করতেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন দুপুরে তাঁর মা ঘরে একা শুয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি কৌশলে ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় এক প্রতিবেশী ওই বৃদ্ধার সঙ্গে দেখা করতে এসে সন্দেহবশত ঘরে প্রবেশ করেন। এ সময় অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখে তিনি চিৎকার করেন। পরে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।

বাদীর ভাষ্য অনুযায়ী, ঘটনার পর পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে কোনো সমাধান না হওয়ায় পরিবারের সদস্যদের পরামর্শে তিনি থানায় মামলা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার (১৩ অক্টোবর) জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের সময় অনলাইন