লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সঙ্গে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের মতবিনিময় - bhorershomoyonline.com.bd লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সঙ্গে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের মতবিনিময়

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সঙ্গে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের মতবিনিময়


শহিদুল ইসলাম, প্রতিনিধি:

যুক্তরাজ্য সফররত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে মতবিনিময় করেছে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় পূর্ব লন্ডনের ‘আড্ডা ঘর’ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে লন্ডনে বসবাসরত চট্টগ্রামের বিপুলসংখ্যক প্রবাসী এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ হাসান। পরে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি এমপি সরোয়ার আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মাসুদুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।

স্বাগত বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রবাসীদের কল্যাণে অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম এবং চট্টগ্রামবাসীর প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি দেশে অবস্থানকালে, বিশেষ করে বিমানবন্দরে, প্রবাসীদের যথাযথ সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় তিনি নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করতে চট্টগ্রামের সংসদ সদস্যদের সমন্বিত উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সরোয়ার আলমগীর বলেন, “প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। দেশে যাতায়াতকালে কোনো প্রবাসী যাতে হয়রানির শিকার না হন এবং যথাযথ সম্মান পান, সে বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”

কালুরঘাট সেতু প্রসঙ্গে তিনি বলেন, সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের উন্নয়নে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন বড়ুয়া, মাওলানা সায়েদ মোহাম্মদ ইমরান, মাওলানা জোনায়েদ সোবহান, রাজনীতিবিদ মোহাম্মদ মোন্না খালেক, মোহাম্মদ ওমর গনি, কলম একাডেমি লন্ডনের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হাবিবী, এইচঅ্যান্ডএইচ গ্লোবাল এডুকেশনের পরিচালক শুভন হাসানসহ অনেকে।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রধান অতিথিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে এলাকার উন্নয়নে তাঁর সাফল্য কামনা করেন তিনি। পরে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।