চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার - bhorershomoyonline.com.bd চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি কথিত গাঁজাসহ মো. আব্দুল আলিম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের রাঘবপুর করিম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার মো. সোহরাবের বসতবাড়ির সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) ইমরান হোছাইনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আব্দুল আলিমের হেফাজত থেকে ২ কেজি কথিত গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার আব্দুল আলিম শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কলকলিয়া বিয়েন বাজার এলাকার মো. মর্তুজার ছেলে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।