ঘাগড়ায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের শোভাযাত্রা ও গণসংযোগ - bhorershomoyonline.com.bd ঘাগড়ায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের শোভাযাত্রা ও গণসংযোগ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












ঘাগড়ায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের শোভাযাত্রা ও গণসংযোগ


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
 

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান তালুকদারের মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও পূজামণ্ডপ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নিজ গ্রাম থেকে স্থানীয় বাসিন্দাদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন তিনি। পরে ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ, আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং অনুদান প্রদান করেন।

মো. মিজানুর রহমান তালুকদার পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে মনিটরিং টিমের মাধ্যমে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ঘাগড়া ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।

নিজের সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে মিজানুর রহমান তালুকদার বলেন, নির্বাচনের আগেও ব্যক্তিগত উদ্যোগে এলাকার বিভিন্ন কাঁচা সড়ক সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এ ছাড়া দরিদ্র মানুষের সরকারি ভাতা ও সহায়তার কার্ড পেতে সহযোগিতা, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহায়তা করেছেন বলে জানান তিনি।

চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তাঘাটের টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষার প্রসার এবং মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন তিনি। ঘাগড়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করতে সবার সহযোগিতাও কামনা করেন এই প্রার্থী।

এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁর সামাজিক কর্মকাণ্ড ও এলাকার উন্নয়নে ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি আগামী দিনে তাঁকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা।

ভোরের সময় অনলাইন।