পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড মাঠসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনসুর আজাদ খোকন আকন্দের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব নাজমুল হুদা ফিরোজ।
সভায় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার ও আবুল হাসনাত। এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, মিজানুর রহমান তালুকদার, আবু বক্কর রান্না, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করা, নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং তরুণদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।