মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার রূপসা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড ৭.৬৫ এমএম গুলিসহ রাজু মোড়ল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের যৌথ দল।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে রূপসা থানাধীন রামনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রূপসা থানা পুলিশ ও খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার রাজু মোড়ল রামনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ইমান আলী মোড়ল।
খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।