চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার - bhorershomoyonline.com.bd চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার


মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে অভিযান চালিয়ে ২ কেজি কথিত গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের দুখু মিয়ার ছেলে মো. সোহাগ আলী (৩০) এবং একই গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে মো. সারোয়ার (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহায়বুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ২ কেজি কথিত গাঁজা উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।