চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায়দের মাঝে জেলা পরিষদের মশারি বিতরণ - bhorershomoyonline.com.bd চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায়দের মাঝে জেলা পরিষদের মশারি বিতরণ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায়দের মাঝে জেলা পরিষদের মশারি বিতরণ


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
 

ডেঙ্গু প্রতিরোধ ও অসহায়-দুঃস্থ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জে শতাধিক পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে জেলা পরিষদ।

রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব মশারি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশীদ বলেন, ডেঙ্গু বর্তমানে একটি মারাত্মক জনস্বাস্থ্য সংকট। শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়; এ জন্য জনসচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে অসহায় ও দুঃস্থ মানুষেরা মশারি ব্যবহারের অভাবে ডেঙ্গুর ঝুঁকিতে থাকেন। জেলা পরিষদের এ উদ্যোগ তাঁদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে।

তিনি আরও বলেন, জনগণের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানান তিনি। এর মাধ্যমে ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। মশারি পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।