পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পূর্বধলা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি পূর্বধলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. ছায়েদুর রহমান ও সদস্যসচিব মাওলানা মো. মুজিবর রহমান মণ্ডলের নেতৃত্বে আয়োজিত র্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. সেলিম উদ্দিন, রুহুল আমীন ফকির, আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে র্যালির সমাপ্তি ঘটে।