চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ - bhorershomoyonline.com.bd চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি | ভোরের সময় অনলাইন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ ও ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪৭ হাজার ৩০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান দুটি পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। রাতে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। পরে একই এলাকায় পৃথক আরেকটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে।

জব্দ করা মদ ও সিরাপ বিধি অনুযায়ী শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, চলতি অক্টোবর মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে একজন আসামিসহ মোট ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৩৬ বোতল মদ জব্দ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও মাদক চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।