চাঁপাইনবাবগঞ্জে ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান। - bhorershomoyonline.com.bd চাঁপাইনবাবগঞ্জে ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












চাঁপাইনবাবগঞ্জে ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান।


মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, লার্ভা ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর ২০২৬) বিকেলে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮টি টিমের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ৮ নম্বর টিমের আওতায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তি মোড়, রামকৃষ্টপুর ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রামকৃষ্টপুর এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক, পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এছাড়াও স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। এজন্য নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।