পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - bhorershomoyonline.com.bd পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার জামতলা বাজার এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামতলা বাজারের গরুর হাট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পূর্বধলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহাবুব তালুকদারের সঞ্চালনায় সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।

প্রধান অতিথির বক্তব্যে মানসুরা আলম বলেন, জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম শক্তিশালী ভিত্তি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার আদায়ে যুবদলের ভূমিকা গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করে দেশের মানুষের সেবায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, খলিশাউড় ইউনিয়ন যুবদলের সভাপতি মতিউর রহমান, বৈরাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল, আগিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খুরাম খান এবং গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন ফকির।

এ ছাড়া যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলাল হেলালি, আব্দুল হেলিম, সুমন ফকির, যুবদলের সাবেক সদস্য আব্দুল আওয়ালসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা যুবদলের ৪৮ বছরের গৌরবময় ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।