খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খুলনা সদর থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনা সদর থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা আবাসিক, প্রান্তিক আবাসিক, মুসলমানপাড়া, রায়পাড়া, বিএকে রোড, তেঁতুলতলা ও আশপাশের এলাকার বাসিন্দা এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে মতামত দেন।
এ ধরনের সমাবেশের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও আস্থা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।