পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - bhorershomoyonline.com.bd পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদারের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পূর্বধলা হেলিপ্যাড মাঠে জড়ো হন। পরে বেলা ১২টার দিকে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পূর্বধলা বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় হেলিপ্যাড মাঠে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনসুর আজাদ খোকন আকন্দের সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজমুল হুদা ফিরোজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদার, বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, ফকির সাইয়েদ আল মামুন শহীদ, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, হাবিবুর রহমান হাবিব, আব্দুল হাসনাত বেপারী, আতিকুর রহমান রনক, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, সালা উদ্দিন আহাম্মদ নওয়াব, আব্দুল গফুর এবং কেন্দ্রীয় যুবদলের সদস্য আজিজুল হক সুহেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রেখে আসছে। সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে রাজপথের আন্দোলনে যুবদলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।