খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত - bhorershomoyonline.com.bd খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত


মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ডেঙ্গু পরীক্ষা করানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে তিনি খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথি কক্ষে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানে তার চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ চলছে বলে জানা গেছে।

ডা. মাহফুজা খাতুনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তার দ্রুত সুস্থতা কামনা করে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া চেয়েছেন।

এদিকে খুলনায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।