নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ - bhorershomoyonline.com.bd নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ১৫টি স্প্রে মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত অর্থায়নে সামাজিক সংগঠন আন নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় পুরাতন সিএন্ডবি-সংলগ্ন নবাবগঞ্জ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পৌরসভার ১৫টি ওয়ার্ডের প্রতিটির জন্য একটি করে স্প্রে মেশিন দেওয়া হয়।

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, মশার বংশবিস্তার রোধ এবং মশাবাহিত রোগ প্রতিরোধে পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আন নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন আন নাসিহা ফাউন্ডেশনের সহসভাপতি ও পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়তুল্লাহ, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম সোহেলসহ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকেরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত মশক নিধন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এ জন্য সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।”

তিনি ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজকেরা জানান, ডেঙ্গুর প্রকোপ কমাতে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অত্যন্ত জরুরি। বিতরণ করা স্প্রে মেশিন ও অন্যান্য উপকরণ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে সহায়তা করবে।

এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।