খুলনায় ‘সুপার হিরো’ ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা - bhorershomoyonline.com.bd খুলনায় ‘সুপার হিরো’ ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনায় ‘সুপার হিরো’ ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা


মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও ‘সুপার হিরো’ হিসেবে পরিচিত ডি এ তায়েব খুলনা সফর করেছেন। তার আগমনকে ঘিরে স্থানীয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও আনন্দ।

খুলনায় পৌঁছালে সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় ফ্যান ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা প্রিয় তারকার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নানা বিষয়ে মতামত ও অনুভূতি ভাগাভাগি করেন।

সাক্ষাৎকালে ফ্যান ক্লাবের সদস্যরা ডি এ তায়েবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করে দোয়া করেন। পাশাপাশি তার সঙ্গে থাকা পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানান তারা।

ভক্তদের ভালোবাসা ও আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন ডি এ তায়েব। তিনি খুলনার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদের ভালোবাসাকে নিজের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

এদিকে প্রিয় তারকার সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন ফ্যান ক্লাবের সদস্যরা। সৌহার্দ্যপূর্ণ এ আয়োজনকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ভোরের সময় অনলাইন—সত্য ও নির্ভরযোগ্য সংবাদে আপনার পাশে।