খুলনায় আবাসিক হোটেলে মাদক ও দেহব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন, ক্ষোভ নগরবাসীর - bhorershomoyonline.com.bd খুলনায় আবাসিক হোটেলে মাদক ও দেহব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন, ক্ষোভ নগরবাসীর

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনায় আবাসিক হোটেলে মাদক ও দেহব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন, ক্ষোভ নগরবাসীর


মো. আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আবাসিক হোটেলকেন্দ্রিক কথিত মাদক ও দেহব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক ও দেহব্যবসামুক্ত খুলনা চাই’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে আবাসিক হোটেলকেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা পালনের দাবি জানান তাঁরা।

সমাবেশে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এ সময় ‘বাবা খোর বাবা খায়, ওসি সাহেব মাল খায়’—এমন স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

বক্তারা বলেন, খুলনাকে মাদক ও দেহব্যবসার প্রভাব থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নিয়মিত অভিযান এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তাঁরা আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

মানববন্ধন ও সমাবেশ থেকে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং আবাসিক হোটেলকেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

ভোরের সময় অনলাইন