পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, মূল চালিকাশক্তি বললেন শহিদুল্লাহ ইমরান - bhorershomoyonline.com.bd পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, মূল চালিকাশক্তি বললেন শহিদুল্লাহ ইমরান

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, মূল চালিকাশক্তি বললেন শহিদুল্লাহ ইমরান


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
 

যুবদল বিএনপির মূল চালিকাশক্তি। দলটির পথচলা, সুনাম ও দুর্নাম অনেকটাই যুবদলের নেতাকর্মীদের ভূমিকার ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এ এস এম শহিদুল্লাহ ইমরান।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল্লাহ ইমরান বলেন, “যুবদল বিএনপির মূল চালিকাশক্তি। যুবদলের ওপর নির্ভর করবে বিএনপির পথচলা, যুবদলের ওপর নির্ভর করবে বিএনপির সুনাম ও দুর্নাম।” এ সময় তিনি যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং দলের ভাবমূর্তি রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বধলা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি উপজেলা সাবরেজিস্ট্রি অফিস থেকে শুরু হয়ে পূর্বধলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জামান ডানোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার, হাজী আব্দুল গনি তালুকদার, এম এ মান্নান, শেখ আব্দুর রশিদ, আলহাজ আবু হাসান সোহেল, ইশতিয়াক আহমেদ নয়ন, আপেল মাহমুদ ডলারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এ ছাড়া উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবদল, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও অধিকার আদায়ের সংগ্রামে যুবদল দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছে। আগামী দিনগুলোতেও রাজপথের আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুবদলকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে।