সেনবাগে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৯ কিশোর। - bhorershomoyonline.com.bd সেনবাগে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৯ কিশোর।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












সেনবাগে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৯ কিশোর।


মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে চলন্ত পিকআপে উঠে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার ছমির মুন্সিরহাট স্টেডিয়াম সংলগ্ন মেলার গেটের সামনে থেকে ঘটনাটির সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক দিয়ে সেবারহাটের দিকে যাচ্ছিল। পিকআপটি ছমির মুন্সিরহাট স্টেডিয়াম সংলগ্ন মেলার গেটের সামনে পৌঁছালে একদল কিশোর সেবারহাট যাওয়ার কথা বলে পিকআপটিতে উঠে পড়ে।

পরে পিকআপটি সেনবাগ রাস্তার মাথা এলাকা অতিক্রম করার সময় ওই কিশোররা উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের নজরে এলে তারা মোটরসাইকেল নিয়ে পিকআপটির পিছু নেন।

একপর্যায়ে ভূইয়া দিঘী এলাকায় পিকআপটির গতিরোধ করে ৯ কিশোরকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে ছাত্রদল নেতা-কর্মীরা সেনবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক কিশোরদের হেফাজতে নেয়।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছমির মুন্সিরহাট এলাকা থেকে সেবারহাটের দিকে যাওয়ার পথে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কয়েকজন কিশোরকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। তারা বর্তমানে থানায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।