দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের - bhorershomoyonline.com.bd দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের


পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ, হস্তান্তর করা হয় আমন্ত্রণপত্র

বিপ্লব দাস, জেলা প্রতিনিধি (চট্টগ্রাম):

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সিনিয়র সদস্য আলহাজ্ব মোস্তাক আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় তাঁকে দুর্গাপূজার আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাঁর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মোস্তাক আহমদ খান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের দেশ। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক।”

তিনি আরও বলেন, দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সবাইকে আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ইউছুফ চৌধুরী, শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ননীগোপাল দাস, কাঙ্গাল দাস ও বজেন্দ্র দাস, পূজা উদযাপন কমিটির সহসভাপতি আশুতোষ দাশ, কোষাধ্যক্ষ মিন্টু দাস, সুনীল দাস, সুমন দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১৬ থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী ছন্দারিয়া গ্রামে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের বাড়িতে অবস্থিত শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ভক্ত-অনুরাগী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হয়েছে।

ভোরের সময় অনলাইন
সত্য ও নির্ভরযোগ্য সংবাদে আপনার পাশে।