চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। - bhorershomoyonline.com.bd চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান।


মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিমোড় থেকে রামকৃষ্ণপুর গ্রামের আশপাশের এলাকায় টিম-৮-এর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, গাছগাছালি পরিষ্কার ও ছাঁটাই এবং বিভিন্ন স্থানে কীটনাশক ওষুধ ছিটানো হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়।

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে এ সময় লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নাগরিকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক, পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোহাঃ নওরোজ হুদা।

এ ছাড়া অভিযানে রেড ক্রিসেন্ট ও স্কাউটসের সদস্যদের পাশাপাশি পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন।

পৌরসভা সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার উদ্যোগে মোট ৮টি টিম বিভিন্ন ওয়ার্ডে নিয়মিতভাবে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। একই সময়ে পৌরসভার অন্যান্য টিমও বিভিন্ন এলাকায় অনুরূপ অভিযান চালায়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই হবে না; নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টবসহ যেকোনো খোলা পাত্রে পানি জমতে দেওয়া যাবে না।

এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।