মো: আল-মাহফুজ শাওন, খুলনা।
খুলনা মহানগর কৃষক দলের সভাপতি আখতারুজ্জামান সজীব তালুকদারকে খুলনা জেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সদস্য করা হয়েছে।
কৃষি ও কৃষকের উন্নয়ন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং কৃষি খাতের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন দায়িত্বে আখতারুজ্জামান সজীব তালুকদার কৃষকদের স্বার্থ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
খুলনা মহানগর কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে তিনি কৃষকদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো সংশ্লিষ্টদের কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।
নতুন দায়িত্ব পাওয়ায় আখতারুজ্জামান সজীব তালুকদারকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কৃষক এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।