খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। - bhorershomoyonline.com.bd খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নতুন সদস্য গ্রহণ, সাংগঠনিক কার্যক্রম জোরদারে ৫ সদস্যের কমিটি

মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন। যৌথভাবে সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট মেহেদী ইনসার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মেহেদী ইনসার বলেন, মফস্বল সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে তিনি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মহিদুল ইসলাম শাহীন বলেন, “খুলনা মফস্বল প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি মফস্বল সাংবাদিকদের একটি পরিবার। পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে। সকলের সহযোগিতায় প্রেসক্লাবকে আরও শক্তিশালী করা হবে।”

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

সভায় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম, মফিজুল রহমান টুকু, মীর ফারুক হোসেন, বরুণ কান্তি মণ্ডল, অমলেন্দু বিশ্বাস ও আলম; সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, মো. মনজুর আলম ও মো. রিপন হোসেন; কোষাধ্যক্ষ মো. মাজহারুল আলম; আলী ইমরাজ জুয়েল; সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু; প্রচার সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম; আইনবিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল; যুব ও ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা; ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু; মহিলা সম্পাদিকা ইরানী পারভীন।

এছাড়া মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, ধর্মবিষয়ক সম্পাদক মো. আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার, নির্বাহী সদস্য বাবু অধিকারী, মো. আল-মাহফুজ শাওন, হোসেন মোহাম্মদ হাফিজ ডালিম, তানভীর আহমেদ ফারুক, মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ আকবর আলী মোল্লা ও আরাফাত হোসেন জনিসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় নতুন সদস্য হওয়ার জন্য ১৪ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে লাকী মৌসুমীসহ ছয়জনকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করা হয়।

এছাড়া সংগঠনের পরবর্তী কার্যক্রম পরিচালনা ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে সভায় জানানো হয়।

মতবিনিময় সভা শেষে দুপুরের ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।