খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল - bhorershomoyonline.com.bd খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ডের প্রতিবাদে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, খুলনা:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের খুলনা জেলা শাখার নেতাকর্মীরা।

ছবির পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা জেলা ছাত্রলীগের উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ট্রাইব্যুনালের ঘোষিত রায়কে ‘বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর প্রতিবাদ জানান।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কর্মসূচির মাধ্যমে তারা ঘোষিত রায়ের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ ও অবস্থান তুলে ধরেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।