রোদ-বৃষ্টি থেকে স্বস্তি পাবেন ঘাট ব্যবহারকারী যাত্রীরা।
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা কাস্টম ঘাটে যাত্রীদের সুবিধার্থে যাত্রী ছাউনি নির্মাণের কাজ শুরু হয়েছে। নবাব ও বি কোম্পানির উদ্যোগে এ ছাউনি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।
ঘাটে যাতায়াতকারী যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা এবং অপেক্ষার সময় কিছুটা স্বস্তি দিতে ছাউনিটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে ঘাট ব্যবহারকারী যাত্রীদের বসার পাশাপাশি অপেক্ষার জন্যও সুবিধাজনক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে খুলনা কাস্টম ঘাটটি টোলমুক্ত করার উদ্যোগ নেয় বি কোম্পানি। টোলমুক্ত করার পর এবার যাত্রীদের সুবিধার্থে ছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়ায় ঘাট ব্যবহারকারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, যাত্রী ছাউনির নির্মাণকাজ দ্রুত শেষ করে তা সবার ব্যবহারের উপযোগী করা হবে। একই সঙ্গে ঘাটের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং যাত্রীসেবার মান বাড়াতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।