ডাকবাংলা বেবি স্ট্যান্ড-মির্জাপুর মল্লিকের মোড় গলিপথ সচলের উদ্যোগ। - bhorershomoyonline.com.bd ডাকবাংলা বেবি স্ট্যান্ড-মির্জাপুর মল্লিকের মোড় গলিপথ সচলের উদ্যোগ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












ডাকবাংলা বেবি স্ট্যান্ড-মির্জাপুর মল্লিকের মোড় গলিপথ সচলের উদ্যোগ।

দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের উদ্যোগে স্বস্তি, নিরাপদ চলাচল নিশ্চিতের দাবি এলাকাবাসীর।

মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা নগরীর অন্যতম ব্যস্ত ও প্রাণকেন্দ্র ডাকবাংলা এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ডাকবাংলা বেবি স্ট্যান্ড থেকে ক্লাবের পাশ দিয়ে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত সরু গলিপথটি চলাচলের উপযোগী করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ড্রেন ও সংকীর্ণ জায়গার কারণে গলিপথটি স্বাভাবিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। পথটি চলাচলের উপযোগী হলে ডাকবাংলা বেবি স্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত যাতায়াতে সময় কমার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের চলাচলে সুবিধা হবে।

তবে পথটি সরু ও তুলনামূলক নির্জন হওয়ায় এর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়দের কেউ কেউ। তাদের আশঙ্কা, অসৎ উদ্দেশ্যে মাদক কারবারি, অস্ত্রধারী কিংবা অপরাধীচক্র এ পথ ব্যবহার করতে পারে। তাই পথটি চালুর পাশাপাশি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এলাকার সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতায় গলিপথটি নিরাপদ ও জনবান্ধব চলাচলের জন্য ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জুকে ধন্যবাদ জানিয়েছেন ৫ নম্বর ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।