খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন - bhorershomoyonline.com.bd খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

চারতলা থেকে পড়ে আহত হওয়ার দাবি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু; মারধরের অভিযোগের সত্যতা মেলেনি, তদন্তে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের অপেক্ষা

মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে আজমল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজন যুবক আহত অবস্থায় আজমলকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের দেওয়া তথ্যমতে, খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনের চারতলা থেকে পড়ে গিয়ে তিনি আহত হন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতালের ভর্তি সংক্রান্ত কাগজপত্রে নিহতের নাম আজমল, বাবার নাম কুতব এবং ঠিকানা গল্লামারী, হরিণটানা, খুলনা উল্লেখ রয়েছে। হাসপাতালে নেওয়ার প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র আরও জানায়, আজমলকে হাসপাতালে নিয়ে আসা যুবকেরা তার মৃত্যুর পর দ্রুত সেখান থেকে চলে যান।

এদিকে, আজমলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ কারণে তাকে মারধর করা হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে তিনি ভবনের চারতলা থেকে পড়ে আহত হয়েছেন, নাকি এর আগে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে বেশ কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে। আজমল কীভাবে আহত হলেন, কারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন এবং মৃত্যুর আগে তার সঙ্গে কী ঘটেছিল—এসব বিষয় এখনো স্পষ্ট নয়।

পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।