ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। - bhorershomoyonline.com.bd ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি।


বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

বিপ্লব দাস, চট্টগ্রাম (জেলা) প্রতিনিধি:
ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর মুন্সিপাড়ায় ইউনুস সাহেবের বাড়িতে আয়োজিত চক্ষু ও স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্সের উদ্যোগে এবং সায়রা-জহির ফাউন্ডেশনের সহযোগিতায় এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।

ডা. সেখ ফজলে রাব্বী বলেন, ক্যান্সার বর্তমানে উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশে অসংক্রামক রোগে মৃত্যুবরণকারীদের একটি বড় অংশ ক্যান্সারে আক্রান্ত। তাই রোগটি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি।

তিনি আরও বলেন, জেলায় প্রতিবছর প্রায় ২০ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এর একটি উল্লেখযোগ্য অংশ নারী। নারীদের মধ্যে জরায়ু, স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার বেশি হচ্ছে। পাশাপাশি পান, জর্দাসহ বিভিন্ন তামাকজাত পণ্য সেবনের কারণে মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকিও বাড়ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন জেলার ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বকর সিদ্দিক পিএমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ, পিডিজি ও ক্লাব গার্ডিয়ান লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ এবং পিডিজি লায়ন কোহিনুর কামালসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ ইউনুস ও সায়রা-জহির ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মুছা। সঞ্চালনা করেন লায়ন মোহাম্মদ আজাদ মঈনুদ্দীন ও লায়ন মোহাম্মদ ইউনুস।

স্বাস্থ্য ক্যাম্পে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেলাই মেশিন, হুইলচেয়ার, ক্রাচ, মশারি, ওষুধসামগ্রী ও চশমা বিতরণ করা হয়। এছাড়া চারটি এতিমখানায় শুকনো খাবার দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু, হাম ও শিশু ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরিই এ স্বাস্থ্য ক্যাম্পের অন্যতম লক্ষ্য।