চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভি'যা'ন। - bhorershomoyonline.com.bd চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভি'যা'ন।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভি'যা'ন।

মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নাগরিকদের সচেতন থাকার আহ্বান।


মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিবো ডেঙ্গু প্রতিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। পরে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ।

তিনি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে বিভিন্ন ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো, জমে থাকা পানি অপসারণ এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে নাগরিকদের সচেতন করা হয়।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হবে।