গাম্বিয়ার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ব্যারিস্টার নাজির আহমদের সৌজন্য সাক্ষাৎ - bhorershomoyonline.com.bd গাম্বিয়ার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ব্যারিস্টার নাজির আহমদের সৌজন্য সাক্ষাৎ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












গাম্বিয়ার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ব্যারিস্টার নাজির আহমদের সৌজন্য সাক্ষাৎ

ইক্বরা ইন্টারন্যাশনালের কার্যক্রম নিয়ে প্রশংসা, রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ।

শহিদুল ইসলাম, প্রতিবেদক:
গাম্বিয়ার ন্যাশনাল পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লন্ডন বারা অব নিউহ্যামের টানা তিনবারের সাবেক ডেপুটি স্পিকার ও ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ।

১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার গাম্বিয়া সফররত ব্যারিস্টার নাজির আহমদ নির্ধারিত সময়ে দেশটির পার্লামেন্টে পৌঁছালে ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপি তাকে স্বাগত জানান।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে ভারপ্রাপ্ত স্পিকার গাম্বিয়ায় ইক্বরা ইন্টারন্যাশনালের বহুমুখী চ্যারিটি কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় ব্যারিস্টার নাজির আহমদ গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশেও ইক্বরা ইন্টারন্যাশনালের চ্যারিটি কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার ভূমিকার প্রশংসা করে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের চালানো গণহত্যার অভিযোগের বিষয়ে বিশ্ব যখন নীরব ছিল, তখন গাম্বিয়া সরকার আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তিনি গাম্বিয়ার জনগণ ও সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরে ইক্বরা ইন্টারন্যাশনাল গাম্বিয়া টিমের প্রধান ও পার্লামেন্ট সদস্য মদৌ লামি বি. বাহ এমপি ব্যারিস্টার নাজির আহমদকে পার্লামেন্ট ভবনের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান।

এরপর ভারপ্রাপ্ত স্পিকারের আমন্ত্রণে ব্যারিস্টার নাজির আহমদ পার্লামেন্টের অধিবেশন পর্যবেক্ষণ করেন। অধিবেশনের শুরুতে ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপি উপস্থিত সদস্যদের উদ্দেশে ব্যারিস্টার নাজির আহমদকে লন্ডন থেকে আগত গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে পরিচয় করিয়ে দেন এবং তিনি ওই দিনের অধিবেশন পর্যবেক্ষণ করবেন বলে জানান।

উল্লেখ্য, গাম্বিয়ার বর্তমান স্পিকার ফাবাকারি তোমবং জাতা এমপি রাষ্ট্রীয় কাজে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় ডেপুটি স্পিকার সিডি এস.কে. এনজি বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।