আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ। - bhorershomoyonline.com.bd আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ।


নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে খুলনার সোনাডাঙ্গা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে হত্যাকাণ্ডের বিচার দাবিতে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে নগর প্রশাসক নজরুল ইসলাম মনজু ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি আজমুল হত্যার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিচারের বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

নগর প্রশাসকের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর সোনাডাঙ্গা এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।