চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান। - bhorershomoyonline.com.bd চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান।


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

সরকার ঘোষিত ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ।

কর্মসূচির শুরুতে ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস, মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গুর ঝুঁকি কমানোর লক্ষ্যে জেলা কার্যালয়ের অফিস আঙিনা ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন পরিত্যক্ত পাত্র, জমে থাকা পানি ও ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়।

পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উজ্জ্বল কুমার ঘোষ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিবারে পরিচ্ছন্নতা ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। পরিচ্ছন্নতার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।