এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ - bhorershomoyonline.com.bd এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ


বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সংসদ সদস্যের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সংগঠনের চলমান সাংস্কৃতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়। এ সময় আগামী ১ অক্টোবর একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ঢোলবাদক ও লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহকে আমন্ত্রণ জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বিনয়বাঁশী জলদাসের শিল্পীজীবন ও লোকসংস্কৃতিতে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যথাযোগ্য মর্যাদায় জন্মবার্ষিকীর এ আয়োজন করা হচ্ছে।